
এনামুল রেজার উপন্যাস “চায়ের কাপে সাঁতার” নিয়ে আলাপ
মানুষ হিসেবে এটা আমাদের সীমাবদ্ধতা যে আমরা কোন দৃশ্য বা ঘটনার সবগুলো স্তর একসাথে দেখতে পাই না। অথচ ঐসব ঘটনা বা দৃশ্য মূলত মাল্টিলেয়ার ঘটনা বা দৃশ্যের লব্ধি। খুব গভীরে ঢুকলেই কেবল তা টের পাওয়া যায় এবং নির্মাণ করা যায়








